ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ফিলিস্তিন-মার্কিন দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১২:৪৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ১২:৪৩:৫৯ অপরাহ্ন
ফিলিস্তিন-মার্কিন দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যদের গুলিতে এক ফিলিস্তিনি-আমেরিকান কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম ওমর মোহাম্মদ রাবেয়া, বয়স মাত্র ১৪ বছর। রোববার (৬ এপ্রিল) পশ্চিম তীরের তুরমুস আয়া এলাকার কাছে তাকে সরাসরি গুলি করা হয়। তার সঙ্গে থাকা আরও দুই কিশোরও আহত হয়।

রামাল্লাহর গভর্নর লায়লা ঘান্নাম ও তুরমুসায়ার মেয়র লাফি শালাবি নিশ্চিত করেছেন যে, নিহত ও আহত তিনজনই ফিলিস্তিনি-মার্কিন নাগরিক। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, আহতদের পেটে গুলি লেগেছে।

তাদের দ্রুত রামাল্লাহর একটি হাসপাতালে নেওয়া হয়। তবে গুরুতর আহত ওমর বাঁচতে পারেনি।

এই ঘটনার ফলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এটি পশ্চিম তীরে মার্কিন নাগরিক হত্যার সাম্প্রতিকতম ঘটনা। এর আগে ২০২৪ সালে মার্কিন-তুর্কি নাগরিক আয়েসি নূর এজগি ইয়েগি এবং ২০২২ সালে ফিলিস্তিনি-মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ড বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছিল।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রের নীরবতা এবং ইসরায়েলের দায়মুক্তি প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা