ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বিনিয়োগ সম্মেলনে নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর দিলেন গভর্নর

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১২:৫৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ১২:৫৬:২৩ অপরাহ্ন
বিনিয়োগ সম্মেলনে নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর দিলেন গভর্নর
ঢাকায় শুরু হয়েছে চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, যেখানে প্রথম দিনেই উঠে এসেছে আশাব্যঞ্জক বার্তা। সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত সম্মেলনের প্লেনারি সেশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার একটি তহবিল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

গভর্নর বলেন, এই তহবিল বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে এবং এটি শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তা দিতেই ব্যবহৃত হবে। তিনি জানান, এ বিষয়ে এক সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ এখন শুধু বাণিজ্যের নয়, বিনিয়োগের জন্যও উপযুক্ত গন্তব্য।

তাঁর মতে, ৯৫ শতাংশ স্টার্টআপ ব্যর্থ হলেও, সরকার তাদের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা বদলেছে এবং এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ে উঠছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ তৈরির পাশাপাশি ট্রেড লাইসেন্স ব্যবস্থাকেও সহজতর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এই সম্মেলনের পরবর্তী দিনগুলোতে অনুষ্ঠিত হবে নেটওয়ার্কিং ও ম্যাচমেকিং সেশন এবং ইনভেস্টমেন্ট সামিট। সম্মেলনের আলোচনায় উঠে এসেছে বিনিয়োগবান্ধব অবকাঠামো, আইনগত সুরক্ষা এবং সুযোগ-সুবিধার পর্যালোচনার বিষয়গুলো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে