ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

টাইগার শিবিরে আসছে নতুন কোচ, আলোচনায় যারা

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৩:০১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৩:০১:২৯ অপরাহ্ন
টাইগার শিবিরে আসছে নতুন কোচ, আলোচনায় যারা
বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলে নতুন একাধিক নাম যুক্ত হতে যাচ্ছে, যার মধ্যে বোলিং কোচ হিসেবে শেন টেইটের নাম শোনা যাচ্ছে। চুক্তি চূড়ান্ত পর্যায়ে থাকলেও, জিম্বাবুয়ে সিরিজের আগে তিনি আসবেন কি না তা এখনও নিশ্চিত হয়নি। তবে এই পদে আলোচনায় রয়েছেন সাবেক কোচ ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ড ও উমর গুলের মতো ক্রিকেট কিংবদন্তিরাও।

গত ওয়ানডে বিশ্বকাপের পর শেন ম্যাকডারমটের দায়িত্ব ছাড়ার পর থেকে বাংলাদেশ দলের কোচিং স্টাফে কোনো ফিল্ডিং কোচ ছিল না। প্রথমে সহকারী কোচ নিক পোথাস সেই দায়িত্ব পালন করলেও, তার চাকরি ছাড়ার পর থেকে এটি শূন্য ছিল। অবশেষে বিসিবি ফিল্ডিং কোচ নিয়োগের কাজ শুরু করেছে, এবং শিগগিরই মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে সাত বছর কাজ করা ইংলিশম্যান জেমস প্যামেন্ট এই দায়িত্বে আসছেন। তিনি যুক্তরাষ্ট্রের ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন।

এদিকে, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করার কাজ শিগগিরই সম্পন্ন করবে বিসিবি। সর্বশেষ ২০২১ সালে দু'দল মুখোমুখি হয়েছিল টেস্টে, যেখানে বাংলাদেশ ২২০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা