ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

হরতাল সমর্থনে মিছিল নিয়ে শহীদ মিনারের পথে হাজারও মুসল্লি

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৩:০৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৩:০৬:৪৬ অপরাহ্ন
হরতাল সমর্থনে মিছিল নিয়ে শহীদ মিনারের পথে হাজারও মুসল্লি
ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজাবাসীদের সমর্থনে ঢাকায় হাজার হাজার মুসল্লি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হয়েছেন। তারা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

সোমবার (৭ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি রওনা দেয়। মিছিলে নেতৃত্ব দেয় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এর আগে বাদ জোহর, বায়তুল মোকাররম মসজিদের পাদদেশে বিশ্বব্যাপী গাজাবাসীদের ডাকা হরতালের সমর্থনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শীর্ষ ওলামা মাশায়েখরা তাদের বক্তব্যে বলেন, “ইসরায়েল একটি সাপ, কিন্তু সাপের মাথা হচ্ছে আমেরিকা। তারা অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহায়তা করছে।” তারা বলেন, বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে এবং যেসব দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয়, সেগুলোও বয়কট করা উচিত। তারা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশ্যে বলেন, “আপনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আমাদের ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করে দিন।”

এর আগে দুপুর ১টা ২৭ মিনিটে বায়তুল মোকাররম মসজিদে জোহরের নামাজ শেষ হওয়ার পর মুসল্লিরা স্লোগান দিতে দিতে মসজিদের উত্তর পাদদেশে সমাবেত হন। সেখানে তারা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে এবং একসাথে স্লোগানে গলা মেলান।

বিক্ষোভে অংশ নিতে শতশত মুসল্লি উপস্থিত হন এবং তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও ছোট ব্যানার দেখা যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী