ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বত জয় বাবর আলীর

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৪:১০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৪:১০:৪২ অপরাহ্ন
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বত জয় বাবর আলীর
বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী আবারও ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা-১ (৮০৯১ মিটার) পর্বতের শীর্ষে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। সোমবার (৭ এপ্রিল) সকালে বাবর আলী সফলভাবে পর্বতশৃঙ্গে পৌঁছান।

ভার্টিক্যাল ড্রিমার্স নামক তার সংগঠন ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। পোস্টে জানানো হয়, “এখনো অপেক্ষা, ইতিহাস! স্রষ্টার কৃপায় প্রকৃতিমাতা বাবরকে অন্নপূর্ণার শীর্ষে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। ২৬,৫৪৫ ফুট উচ্চতার এই পর্বতটিতে প্রথমবার বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়েছে।”

এছাড়া, বাবর আলী ইতোমধ্যে সুস্থ অবস্থায় ক্যাম্প-৩ এ পৌঁছেছেন। তার সংগঠন আরও জানায়, পরবর্তী পর্যায়ে বাবরকে ক্যাম্প-২ এ নামতে হবে এবং তারপর বেসক্যাম্পে ফিরতে হবে। পর্বত চড়ার চেয়ে নামা আরও বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় বাবরের নিরাপদ অবতরণের জন্য সকলের কাছে প্রার্থনা চাওয়া হয়েছে।

বাবর আলী এর আগে ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসে জয় করেছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা এই চিকিৎসক পর্বত জয়ের নেশায় তার চিকিৎসকের চাকরি ছেড়ে পর্বত অভিযানে যুক্ত হয়েছেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম