ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গাজায় হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৫:১১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৫:১১:৫৮ অপরাহ্ন
গাজায় হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ এবং ত্রাণ ও মানবিক সহায়তার প্রবাহ স্বাভাবিক করার দাবি জানাচ্ছেন।

শুক্রবার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হাজার হাজার মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি শান্তিকামী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। প্যালেস্টাইনিয়ান ইউথ মুভমেন্ট, দ্য পিপল’স ফোরাম, জিউয়িশ ভয়েস ফর পিস এবং আনসার কোয়ালিশনের উদ্যোগে আয়োজিত এই মিছিল ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেছে।

এদিকে, তুরস্কের রাজধানী আঙ্কারা এবং বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ একই দাবিতে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের সামনে সমাবেশ করে ‘মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক’ এবং ‘ইসরায়েলের দখলদারি নিপাত যাক’ স্লোগান দেন। তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় সামরিক অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বাংলাদেশের ছাত্ররা যুদ্ধাপরাধ হিসেবে গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফ্রান্সিস ফরিদ জানান, “গাজায় যা হচ্ছে তা সরাসরি যুদ্ধাপরাধ।”

মরক্কোতে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাবাতে লক্ষাধিক মানুষের সমাবেশ হয়, যারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন। সমাবেশে অংশ নেয়া মোহাম্মদ তৌসি বলেন, “এখন আর এটি যুদ্ধের পর্যায়ে নেই। ইসরায়েল গাজাকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করছে।”

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলতে থাকে, যা ১৫ মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। সামরিক অভিযান বন্ধের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে হামাসকে পুরোপুরি দুর্বল করা এবং জিম্মিদের মুক্ত করা পর্যন্ত এই অভিযান চলবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা