ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৫:৩৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৫:৩৭:১৭ অপরাহ্ন
লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা
ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। এসময় ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন বিডিআরের অন্তত সাত সদস্য। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।আহতরা হলেন, ইসমাইল হোসেন (৫৯), কামরুল ইসলাম (৫০), মাহফুজুর রহমান (৫০), রতন কুমার দেব (৫৮), মোতালেব হোসেন (৬৪), মো. কামরুজ্জামান (৪২) ও মোহাম্মদ সরোয়ার (৪৮)।



সোমবার (৭ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে মিছিলটি সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষা ভবন মোড়ে পুলিশ বাধা দেয়। এসময় মিছিলকারীরা ব্যারিকেট ভেঙে এগোতে গেলে পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা।পরে আহতদের উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।



বিডিআরের চাকরিচ্যুত সুবেদার ও লক্ষ্মীপুর সদর থানার বাসিন্দা আহত ইসমাইল হোসেন জাগো নিউজকে বলেন, আমরা চাকরিতে পুনর্বহালের দাবিতে শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলাম। শিক্ষা ভবন মোড়ে পুলিশ আমাদের বাধা দেয়। পরে ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে অনেকে আহত হয়েছি। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষা ভবনের সামনে থেকে আহত অবস্থায় নিয়ে আসা বিডিআরের চাকরিচ্যুত সাত সদস্যকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা