ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে ‘মুসলিম কর্মী’ বরখাস্ত!

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৬:৩৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৬:৩৩:০১ অপরাহ্ন
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে ‘মুসলিম কর্মী’ বরখাস্ত!
ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে বিদ্যুৎ বিভাগের এক চুক্তিভিত্তিক কর্মীকে ঈদের দিন ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে বরখাস্ত করা হয়েছে।রোববার (৬ এপ্রিল) স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ওই কর্মীকে চাকরিচ্যুত করে উত্তর প্রদেশের বিদ্যুৎ বিভাগ।স্থানীয় কর্মকর্তাদের মতে, কৈলাসপুর পাওয়ার হাউসে কর্মরত সাকিব খান নামের ওই ব্যক্তি গত ৩১ মার্চ ঈদের নামাজ পড়ার পর ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। 


 

 
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সঞ্জীব কুমারের বরাত দিয়ে পিটিআই জানায়, এই ঘটনাকে ‘দেশবিরোধী’ হিসেবে দেখা হয়েছে এবং বিভাগ (বিদ্যুৎ) তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে।সঞ্জীব কুমার বলেন, ‘কৈলাসপুর পাওয়ার হাউসের চুক্তিভিত্তিক কর্মী সাকিব খান ঈদের নামাজ পড়ার পর ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এর একটি ছবি পোস্ট করেছিলেন। বিষয়টি বিভাগের নজরে আসার পর, এটিকে একটি দেশবিরোধী কার্যকলাপ হিসেবে বিবেচনা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়। সংশ্লিষ্ট ঠিকাদার কোম্পানিকে একটি চিঠি দিয়ে সাবিক খানকে চাকরি থেকে অপসারণের নির্দেশ দেয়া হয়।’
 

সূত্র: হিন্দুস্তান টাইমস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে