ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

নিহত তিন জামায়াত কর্মীকে নিজ গ্রামে দাফন

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৬:৪৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৬:৪৪:৩১ অপরাহ্ন
নিহত তিন জামায়াত কর্মীকে নিজ গ্রামে দাফন
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াতে ইসলামী কর্মী তিন জনের মরদেহ চাঁপাইনবাবগঞ্জে নিজ গ্রামে দাফন করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় সদর উপজেলার ঘোরাপাখিয়া ইউনিয়নের বহরম ঢবের স্কুল মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজায় ইমামতি করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। নিহতরা হলেন—জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)। তারা সদর উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

তাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা আবু জার গিফারী এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার জানান।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম, রাণিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলীসহ অনেকে।

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে দুইটি বাসে করে পিরোজপুরে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার পথে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়। এতে তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা