ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

টেকনাফে ৫ কোটি টাকার আইস ফেলে পালাল পাচারকারীরা

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৫:৩৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৫:৩৪:৫৫ অপরাহ্ন
টেকনাফে ৫ কোটি টাকার আইস ফেলে পালাল পাচারকারীরা
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় পাচারকারীদের ফেলে যাওয়া এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানিয়েছেন যে মিয়ানমার থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার দেখে থামার নির্দেশ দেয়া হয়।

কিন্তু পাচারকারীরা তা না মেনে দ্রুত চালিয়ে কূলের দিকে এগিয়ে যায় এবং শেষমেশ দুই ব্যক্তি সাঁতরে পালিয়ে যান।

পরে ওই ট্রলারটি জব্দ করে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়, যার ভেতর ছিল ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ। উদ্ধার করা মাদক টেকনাফ থানায় জমা রেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা