ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

গাজায় একটা শস্যদানাও ঢুকতে দেব না: ইসরায়েলি মন্ত্রী

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৭:১৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৭:১৭:২২ অপরাহ্ন
গাজায় একটা শস্যদানাও ঢুকতে দেব না: ইসরায়েলি মন্ত্রী
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক দানা গমও প্রবেশ করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এর ফলে গাজায় মানবিক সহায়তার পথ কার্যত বন্ধ হয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোমবার (৭ এপ্রিল) এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ইসরায়েলি মন্ত্রী বলেন, ‘একটি গমের দানাও এই অঞ্চলে প্রবেশ করবে না।’

এর আগে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) গাজায় মানবিক সহায়তা পাঠাতে বাধা দেবে না বলে জানিয়েছে। এই খবর ঘিরে ব্যাপক আলোচনা হয় এবং ধারণা করা হচ্ছিল আন্তর্জাতিক চাপের মুখে অবস্থান বদলাচ্ছে ইসরায়েল।

এমনকি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এর বরাতে জানায়, সেনাবাহিনী একটি ‘পাইলট প্রকল্প’ নিয়ে কাজ করছে যাতে হামাসকে এড়িয়ে সরাসরি জনগণের কাছে সহায়তা পৌঁছায়।

কিন্তু পরে ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের আগের অবস্থান থেকেই সরে আসে। তারা জানায়, ‘সকালে মানবিক সহায়তার বিষয়ে ঘোষণার পর সেনাবাহিনী রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী কাজ করছে। হামাসকে কোনো ধরনের সাহায্য দেওয়া হবে না।’

এমন প্রেক্ষাপটে ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ স্পষ্ট জানিয়ে দেন, মানবিক সহায়তা গাজায় ঢোকার কোনো সুযোগ নেই। তিনি আগের সব তথ্য খারিজ করে দিয়ে বলেন, ‘এক দানা গমও গাজায় প্রবেশ করতে পারবে না।’

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অবস্থান গাজায় মানবিক বিপর্যয়কে আরও তীব্র করে তুলবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা