ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত, ২৪ ঘণ্টায় ৬০ জনের প্রাণহানি

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ১০:১১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ১০:১১:৪৭ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত, ২৪ ঘণ্টায় ৬০ জনের প্রাণহানি
গাজা উপত্যকায় আবারও ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় নতুন করে অন্তত ৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তেলআবিবের সেনারা। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে নির্বিচারে চালানো এসব হামলায় আহত হয়েছে আরও অনেকে।

মঙ্গলবার (৮ এপ্রিল) আল জাজিরা জানায়, গাজার উত্তরাঞ্চলীয় শহর গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এর আগে দেইর আল বালাহ, খান ইউনিসসহ বিভিন্ন স্থানে চালানো আক্রমণে প্রাণ হারায় আরও ১২ জন।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর গাজায় সহিংসতা নতুন মাত্রায় পৌঁছেছে। উপত্যকার আকাশজুড়ে ফাইটার জেটের গর্জন আর স্থলপথে ভারি যুদ্ধযানের চলাচল আতঙ্ক সৃষ্টি করেছে স্থানীয়দের মধ্যে।

গেল দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। কেবল গত কয়েক সপ্তাহেই গৃহহীন হয়েছেন প্রায় ৪ লাখ ফিলিস্তিনি।

এদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় হাজার হাজার মানুষ চরম খাদ্য সংকট ও অপুষ্টিতে ভুগছে। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানায়, টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে কোনো মানবিক সহায়তা উপত্যকায় প্রবেশ করতে পারেনি।

বিশ্লেষকরা বলছেন, অব্যাহত এই আগ্রাসন কেবল মানবিক বিপর্যয়ই বাড়িয়ে দিচ্ছে না, বরং মধ্যপ্রাচ্য জুড়ে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে তুলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা