ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের ১০ বছরের কারাদণ্ডের বিধান চালু তাজিকিস্তানে

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৩:০৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৩:০৭:৪৬ অপরাহ্ন
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের ১০ বছরের কারাদণ্ডের বিধান চালু তাজিকিস্তানে
তীব্র পানি সংকট ও পুরোনো অবকাঠামোর কারণে এক দশকের বেশি সময় ধরে বিদ্যুৎ সমস্যায় ভুগছে তাজিকিস্তান। এই সংকট আরও গভীর হওয়ায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। নতুন ঘোষিত আইনে বিদ্যুৎ চুরির অভিযোগে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় ৫ এপ্রিল (শনিবার) দেশটির পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে এই শাস্তিমূলক ব্যবস্থা চালুর ঘোষণা দেয়।

নতুন আইনে বলা হয়েছে—বিদ্যুৎ মিটার টেম্পারিং, মিটার নষ্ট করে সংযোগ নেওয়া বা অবৈধভাবে লাইন টানা অপরাধ হিসেবে গণ্য হবে। এসব অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের সর্বোচ্চ ১০ বছর জেল হতে পারে।

দেশটির বিচার মন্ত্রী রুস্তম শোয়েমুরোদ বলেন, ‘যারা অবৈধভাবে বিদ্যুৎ নেয়, তারা শুধু আইন ভাঙছে না—তারা দেশের অর্থনীতির বিরুদ্ধেও কাজ করছে।’

সাবেক সোভিয়েতভুক্ত এই মধ্য এশীয় রাষ্ট্রটির ৯৫ শতাংশ বিদ্যুৎ উৎপন্ন হয় পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে। তবে খরার কারণে জলাধারগুলোতে পানি কম থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। বছরে প্রায় ছয় মাসই বিদ্যুৎ সরবরাহ সীমিত থাকে এবং নিয়মিত লোডশেডিং জনজীবনকে বিপর্যস্ত করে তোলে।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান ১৯৯২ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। এক সময় স্টেট ফার্মের প্রধান থাকা এই নেতা এখন জাতীয় শক্তি খাতেও শৃঙ্খলা আনতে দৃঢ় প্রতিজ্ঞ। নতুন এই আইন তার প্রশাসনের ‘শূন্য সহনশীলতা নীতি’রই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে