ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

দুই ফিফটিতে বাংলাদেশের বড় সংগ্রহ

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৩:৩১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৩:৩১:০৫ অপরাহ্ন
দুই ফিফটিতে বাংলাদেশের বড় সংগ্রহ
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ নারী দল। আজ (মঙ্গলবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে টাইগ্রেসরা।

শুরুতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ নারী দল তোলে ২৭৬ রান। ইনিংসের নেতৃত্ব দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যিনি খেলেন সর্বোচ্চ ৭০ রানের ইনিংস। ব্যাট হাতে ভালো ছন্দে ছিলেন ফারজানা হকও। তিনি রিটায়ার্ড হার্ট হওয়ার আগে অর্ধশতক পূর্ণ করেন। এছাড়া জান্নাতুল ফেরদৌস অপরাজিত থাকেন ৪৬ রানে।

পাকিস্তানের হয়ে বল হাতে দারুণ করেন উম্মে-ই-হানি ও ওয়াহিদা আক্তার, দুজনেই তুলে নেন তিনটি করে উইকেট।

এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাঁচ উইকেটের জয় পায় নিগার সুলতানার দল।

এখন সামনে বাছাইপর্বের মূল লড়াই। ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। এরপর একে একে ১৩ তারিখ আয়ারল্যান্ড, ১৫ তারিখ স্কটল্যান্ড, ১৭ তারিখ ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম