ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চায় ছাত্রদল

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৩:৫২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৩:৫২:০৭ অপরাহ্ন
গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চায় ছাত্রদল
গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্রেপ্তার এবং গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

রাকিব বলেন, “ইসরায়েলি বাহিনীর হাতে ৫১ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বড় অংশ নারী-শিশু। আমরা এই গণহত্যা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।”

তিনি আরও বলেন, “গতকাল যেসব ব্যক্তি বাটা, কেএফসি ও পিজ্জা হাটে হামলা চালিয়েছে, আমরা তার নিন্দা জানাই। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”

বকুল বলেন, “যে সমস্ত দেশ এ হত্যাযজ্ঞের বিরুদ্ধে মুখ খুলছে না, আমরা তাদের ধিক্কার জানাই। আজ থেকে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব।”

সালাহ উদ্দিন আহমেদ বলেন, “গণহত্যায় আমেরিকার প্রত্যক্ষ মদদ রয়েছে। বিশ্ব মুসলিম নেতাদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে।”

তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা