ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও’

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৪:১৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৪:১৪:৪০ অপরাহ্ন
‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও’
তিস্তা নদীর পানি বণ্টন ও বহুমুখী প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান খোলামেলা বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও সম্ভব— কোনো দিকেই বাধা নেই।

মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরে তিস্তা বহুমুখী প্রকল্পে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানানো হয়। অন্যদিকে, ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হয়েছে, যেখানে আলোচনার কেন্দ্রে ছিল তিস্তার পানি বণ্টন ইস্যু।

এই দুই দিকের মধ্যে কারও সঙ্গে অগ্রগতি বেশি কিনা—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “অগ্রগতি সময়সাপেক্ষ বিষয়। আমরা ঝট করে কোনো কিছু প্রত্যাশা করছি না। কেউ কাল এসে তিস্তার সমস্যা সমাধান করে দেবে—এমনটা ভাবছি না।”

তিনি আরও বলেন, “নদীর পানি নিয়ে একটি আামব্রেলা এমওইউ রয়েছে, তার আওতায়ই আমরা কাজ করছি। কোন প্রকল্পে, কোন দিকে গেলে সুবিধা বেশি, তা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে পানিসম্পদ মন্ত্রণালয়।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তিস্তা ইস্যু বাংলাদেশ-ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে রয়েছে। একইসঙ্গে চীনের তিস্তা প্রকল্পে বিনিয়োগের আগ্রহ নতুন মাত্রা যোগ করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা

উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা