ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মিথ্যা অভিযোগে যৌতুকের মামলা : বাদীর সাজা, আসামি খালাস

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৪:৪৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৪:৪৫:০৪ অপরাহ্ন
মিথ্যা অভিযোগে যৌতুকের মামলা : বাদীর সাজা, আসামি খালাস
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ মিথ্যা যৌতুক মামলার অভিযোগে নাছিমা আক্তার (৪৪) নামে এক বাদীকে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) আদালত রায় দেন, যেখানে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার আসামি সাবেক স্বামী এস এম গোলাম মোস্তফাকে খালাস দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান। আদালত সূত্রে জানা যায়, নাছিমা আক্তার ২০২২ সালে তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি করে মামলা করেন। তবে মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করার পর আদালত এটিকে মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে আখ্যায়িত করেন।

মামলার নথি অনুযায়ী, নাছিমা আক্তারের বিয়ে ১৯৯০ সালে হয় এবং তাদের দুই সন্তান জন্মগ্রহণ করে। তবে একপর্যায়ে স্বামী বিদেশে গিয়ে স্ত্রীর নামে জমি কিনলেও সেখানে স্থায়ী বসবাস করেননি। এরপর স্ত্রীর সিআর (নালিশি) মামলা আদালত খারিজ করে দিলে, স্বামী তাকে তালাক দেন। তালাকের পরেই তিনি যৌতুক মামলায় অভিযোগ করেন।

আদালত বাদীকে শোকজ করে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারা অনুযায়ী এই সাজা দেন। রায়ে বলা হয়েছে, এ ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা