ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৫:৫২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৫:৫২:০০ অপরাহ্ন
গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
মঙ্গলবার (৮ এপ্রিল), গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিকেল ৩টায় শাহবাগ থেকে বায়তুল মোকাররম উত্তর গেট পর্যন্ত মিছিলটি চলে।

সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "মুখে গণতন্ত্রের কথা বলে মুসলিম উম্মাহকে ধ্বংসের পায়তারা করছে একটি গোষ্ঠী"। তিনি ইসরাইলকে একটি জঙ্গিগোষ্ঠী আখ্যা দিয়ে বলেন, "যারা হত্যাযজ্ঞ চালিয়ে একটি জাতিকে নিশ্চিহ্ন করতে চায় তারা কোনও রাষ্ট্র হতে পারে না"।

ইসরাইল এবং তাদের সহযোগী দেশগুলোর পণ্য বয়কটের আহ্বান জানিয়ে সাদ্দাম বলেন, “বিচ্ছিন্ন কিছু জায়গায় বয়কটের নামে দোকানপাটে লুটপাট হচ্ছে, এগুলো আমরা সমর্থন করি না”।

এ সময় তিনি আরও জানান, আগামীকাল সারাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বাসার ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি এবং পরশু ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন।

বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্য ভবন, প্রেস ক্লাব হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা