ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

বিজয়ী ভাষণে ট্রাম্প বললেন, যুদ্ধ বন্ধ করে দেব

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৬:৩৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৬:৩৬:৪২ অপরাহ্ন
বিজয়ী ভাষণে ট্রাম্প বললেন, যুদ্ধ বন্ধ করে দেব
ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরে আসার মাধ্যমে বৈশ্বিক কিছু সংঘাতে নতুন মোড় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার প্রধান নীতিগত লক্ষ্যগুলোর মধ্যে একটি হচ্ছে বিশ্বজুড়ে চলমান যুদ্ধে অবসান ঘটানো। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যদিও ট্রাম্প নির্দিষ্ট করে কোনো সংঘর্ষের কথা উল্লেখ করেননি, ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তিনি ইউক্রেন ও ইসরাইলের সংঘাতের দিকেই বিশেষ গুরুত্ব দেবেন।

ট্রাম্প তার বিজয় ভাষণে বলেন, "আমি যুদ্ধ শুরু করতে যাচ্ছি না; বরং যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।" ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে তার শাসনামলে যুদ্ধ এড়ানোয় বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তিনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করে এই সময়ে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালিয়েছিলেন, যা ছিল একটি নজিরবিহীন পদক্ষেপ।

নির্বাচনের পর অনেকেই মনে করছেন, ট্রাম্প ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমিয়ে দিতে পারেন, যা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে ইউক্রেন ইস্যুতে তার পদক্ষেপ আন্তর্জাতিকভাবে নজরদারিতে থাকবে।

এছাড়া গাজায় ইসরাইল-হামাস সংঘাত নিয়েও ট্রাম্প ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী। তিনি দাবি করেছিলেন, প্রয়োজনে ২৪ ঘণ্টার মধ্যে গাজা যুদ্ধ থামাতে সক্ষম তিনি। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার সুসম্পর্ক থাকায় এটি আরও সম্ভব বলে মনে করা হচ্ছে। যুদ্ধ বন্ধের ক্ষেত্রে তার সুসম্পর্ক কীভাবে কাজে লাগানো হয়, সেটি দেখার জন্য বিশ্ববাসী তাকিয়ে আছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা