ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পিএসএল খেলতে দেশ ছাড়লেন রিশাদ-লিটন

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৬:৪৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৬:৪৪:৫০ অপরাহ্ন
পিএসএল খেলতে দেশ ছাড়লেন রিশাদ-লিটন
বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসরে খেলতে দেশ ছাড়ছেন। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় লেগ স্পিনার রিশাদ হোসেন পাকিস্তানের উদ্দেশে রওনা দেন। এরপর মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে লিটন দাসও পিএসএল খেলতে ঢাকা ত্যাগ করেন।

এদিকে, পেশাওয়ার জালমিরের হয়ে পিএসএল খেলতে যাওয়ার জন্য নাহিদ রানা এখনও দেশ ছাড়েননি। তিনি সিলেট টেস্টের পরই পাকিস্তান যাবেন।

পিএসএল এর দশম আসরে লিটন দাস করাচি কিংসের হয়ে এবং রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন। নাহিদ রানা পেশাওয়ার জালমিরে খেলবেন।

লিটন ও রিশাদ পুরো আসরের জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন, তাই তারা জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে পারবেন না। তবে নাহিদ রানা পুরো আসরের জন্য এনওসি পাননি, ফলে তিনি সিলেট টেস্টের পরই পিএসএল খেলতে যাবেন।

এবারের পিএসএল আসর ১১ এপ্রিল থেকে শুরু হবে। ৬টি দল নিয়ে অনুষ্ঠিত এই আসরে মোট ৩৪টি ম্যাচ হবে, যা লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আসরের ফাইনাল ম্যাচ হবে ১৮ মে, লাহোরে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা