ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ভালো ফলাফল করেও সঠিক শিক্ষা পায়নি দুর্নীতিবাজরা: হাসনাত আবদুল্লাহ

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৬:৫৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৬:৫৩:২৭ অপরাহ্ন
ভালো ফলাফল করেও সঠিক শিক্ষা পায়নি দুর্নীতিবাজরা: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের দেশের দুর্নীতিবাজরা শিক্ষা জীবনে ভালো ফলাফল করেও সঠিক শিক্ষা না পাওয়ার কারণে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তিনি আজ (৮ এপ্রিল) কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, "গত ১৬ বছর ধরে দেশে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। অফিস-আদালত থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতি একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।"

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "যারা আজ দুর্নীতি করছে তারা একসময় তোমাদের মতো ছিল। কিন্তু তারা সঠিক শিক্ষা পায়নি। কোনো শিক্ষকই তার ছাত্রদের এই ধরনের অন্যায় শিক্ষা দেয় না। তোমাদেরকে সৎ মানুষ হতে হবে এবং আগে নিজেদের দুর্নীতিমুক্ত হতে হবে।"

তিনি আরো বলেন, "এটি তোমাদের প্রস্তুতির সময়, এবং যার যত ভালো প্রস্তুতি থাকবে, তার আউটকাম তত ভালো হবে। যখন তোমরা সমাজে যাবে, তখন তোমাদের পরিচয় হবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বুয়েটের ছাত্র, চুয়েটের ছাত্র।"

হাসনাত আবদুল্লাহ বলেন, "একজন রিকশাওয়ালা কখনো পদ্মা সেতুতে দুর্নীতি করতে পারে না, কারণ তার কাছে সে সুযোগ নেই। কিন্তু সুযোগ পেয়েও যিনি দুর্নীতি করেন না, তিনি সমাজের সেরা মানুষ। তাই দুর্নীতি ও অপরাধ না করার ছোট ছোট চর্চাগুলো তোমাদের এখন থেকেই শুরু করতে হবে।"

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস সবুর খান, সাবেক শিক্ষক মো. জামাল, মো. কবির, সহকারী শিক্ষক মো. আজিজুল ইসলাম, শাহীনা আক্তার, মো. আতিকুর রহমান সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা