ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ভাঙচুরের ঘটনা পরিকল্পিত নয়, হঠাৎ করে ঘটানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৬:৫৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৬:৫৯:২৭ অপরাহ্ন
ভাঙচুরের ঘটনা পরিকল্পিত নয়, হঠাৎ করে ঘটানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গাজায় ইসরায়েলি হামলা ও বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভিডিও ফুটেজের মাধ্যমে বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

সোমবার (৭ এপ্রিল) সিলেটে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে কিছু বিক্ষুব্ধ জনতা কেএফসি, বাটা, ইউনিমার্ট, আলপাইন রেস্তোরাঁসহ প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খুলনা এবং গাজীপুরেও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এটি একটি পরিকল্পিত ঘটনা ছিল না, বরং হঠাৎ করে ঘটেছে।" তিনি জানান, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের মধ্যে গাজীপুরে ৪ জন, খুলনায় ৩১ জন এবং সিলেটে ১৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, বলেও তিনি জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং এটি ভবিষ্যতে যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা