ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

চলতি বছরে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক: বিডা চেয়ারম্যান

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৭:০১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৭:০১:২৯ অপরাহ্ন
চলতি বছরে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক: বিডা চেয়ারম্যান
বাংলাদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং এ ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানিয়েছেন, চলতি বছরেই ১০০ কোটি ডলারে বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এছাড়া, শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশ করবে সরকার।

মঙ্গলবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিডা চেয়ারম্যান। তিনি আরও বলেন, “এখন থেকে নাসার সঙ্গে তথ্য বিনিময় করতে পারবে বাংলাদেশ। আমরা বিজ্ঞান, শিক্ষা এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ অনুসন্ধান করতে সক্ষম হবো।”

ব্রিফিংয়ে বিডা চেয়ারম্যান জানান, সম্মেলনে দেশি-বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন বিশ্বব্যাংক প্রতিনিধিরাও। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গতকাল (৭ এপ্রিল) লুটপাটের ঘটনায় চারটি মামলা হয়েছে এবং ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ সমস্যা সমাধানে বাংলাদেশের উদ্যোগের কথা উল্লেখ করেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে বিদেশি উদ্যোক্তারা নারায়ণগঞ্জের আড়াইহাজার স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেছেন। অন্যদিকে, দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নাসার সঙ্গে নন-মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন বিষয়ে একটি চুক্তি সই করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী