ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

নিজ স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন প্রধান শিক্ষক; তদন্তে কমিটি

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৭:০৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৭:০৭:৫৭ অপরাহ্ন
নিজ স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন প্রধান শিক্ষক; তদন্তে কমিটি
নওগাঁর মান্দায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে একটি দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিয়ে করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। ঘটনার ১৩ দিন পার হলেও শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি, এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের দাবি, প্রধান শিক্ষক আকরাম হোসেনের অপসারণসহ দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

এছাড়া, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া মঙ্গলবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন: মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চক-কামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ এবং স্থানীয় অভিভাবক সদস্য রিপন। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, প্রধান শিক্ষক আকরাম হোসেন গত ২৬ মার্চ নিজের স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিয়ে করেন। জন্মসনদ অনুযায়ী, ওই ছাত্রীর বয়স ১৬ বছর ৬ মাস। এটি তার তৃতীয় বিয়ে, তার পূর্ববর্তী দুই স্ত্রীর মধ্যে একজন স্কুল শিক্ষক এবং অন্যজনও তারই ছাত্রী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ময়েজ উদ্দিন বলেন, শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে এর আগেও অসংগতির অভিযোগ ছিল, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তিনি দাবি করেছেন, টাকা দিয়ে বিষয়টি ম্যানেজ করার গুঞ্জন চলছে।

এ বিষয়ে কথা বলার জন্য প্রধান শিক্ষক আকরাম হোসেনকে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি এবং বিদ্যালয়ে গিয়েও তার দেখা পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ বলেন, তিনি বিষয়টি জানেন এবং তদন্ত প্রতিবেদন যথাসময়ে জমা দেওয়া হবে।

ইউএনও শাহ আলম মিয়া বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী