ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ , ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব  ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি নির্বাচনকালীন ভোটের ছুটিতে কী করা যাবে আর কী করা যাবে না ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম -রাজশাহীতে জামায়াত আমির পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে? দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত কারাগারে প্রথম ‘সেক্স রুম’ চালু করল ইতালি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান এনসিপি'র ৩৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা কলকাতার বাংলাদেশ লাইব্রেরিতে জায়গা পেল বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, লজ্জায় প্রাণ দিলেন স্বামী ও ঘটক! শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের

মুর্শিদাবাদের ভাইরাল ‘চাকার বিছানা’ নিষিদ্ধ করলো পুলিশ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০১:০৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০১:০৯:৫০ অপরাহ্ন
মুর্শিদাবাদের ভাইরাল ‘চাকার বিছানা’ নিষিদ্ধ করলো পুলিশ
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তৈরি ‘চলার মতো বিছানা’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও শেষ পর্যন্ত পুলিশ তা নিষিদ্ধ ঘোষণা করেছে। উদ্ভাবক নবাব শেখ প্রায় দেড় বছরের শ্রম, সৃজনশীলতা ও দুই লাখেরও বেশি টাকা খরচ করে এই অভিনব খাট-গাড়িটি তৈরি করেছিলেন। তবে মোটর ভেহিকলস আইন লঙ্ঘনের অভিযোগে সেটি বন্ধ করে দিয়েছে পুলিশ।

ঈদের দিন নিজের বানানো চাকার বিছানায় চা খেতে বের হয়েছিলেন নবাব শেখ। সেই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এরপরই বিষয়টিতে নজর দেয় পুলিশ।

ডোমকল থানা সূত্রে জানানো হয়েছে, গাড়ি হিসেবে এটি রাস্তায় চলার অনুমোদন নেই। মোটর ভেহিকলস আইনে এমন যান চলাচলের অনুমতি নেই বলেই সেটি নিষিদ্ধ করা হয়েছে।

নবাব শেখ জানান, “স্বপ্নে দেখেছিলাম বিছানায় বসেই চা খাচ্ছি। সেই স্বপ্নই বাস্তব করতে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল চাকার বিছানায় বসে চায়ের দোকানে যাওয়া।”

এই বিছানায় ৮০০ সিসি ইঞ্জিন লাগানো হয়েছে, ব্যবহার করা হয়েছে মারুতি ওমনি গাড়ির চেসিস। স্থানীয় মিস্ত্রি ও মেকানিকদের সহায়তায় এই অভিনব যানটি তিনি তৈরি করেছিলেন।

নবাব শেখের এই সৃষ্টিশীল প্রচেষ্টা প্রশংসা কুড়ালেও আইনগত বাধার মুখে তার স্বপ্নের বিছানা এখন গ্যারাজেই থেমে গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিকে ‘ক্রিয়েটিভিটির উপর চাপ’ বলেও অভিহিত করেছেন।

তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করেই যেকোনো উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা উচিত, যাতে নিজের এবং অন্যদের ঝুঁকিতে না ফেলা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব 

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব