ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কিউবায় আঘাত হানল ১৮৫ কিলোমিটার গতির হারিকেন

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৯:৩৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৯:৩৪:৫০ পূর্বাহ্ন
কিউবায় আঘাত হানল ১৮৫ কিলোমিটার গতির হারিকেন
কিউবায় আঘাত হেনেছে শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন রাফায়েল। বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সন্ধ্যায় ক্যাটাগরি-৩ হারিকেনটি কিউবার উপকূলে আছড়ে পড়ে। এর আগে ঝড়টির বাতাসের তোপে দেশটির বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল হারিকেন রাফায়েলের প্রভাবে ‘জীবনহানিকর জলোচ্ছ্বাস’, তীব্র বেগে বাতাস, আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। যেটিতে প্লাবিত হতে পারে দ্বীপ রাষ্ট্রটির পশ্চিমাঞ্চল।কিউবায় পৌঁছার আগে হারিকেন রাফায়েলের প্রভাবে ক্যামেন দ্বীপপুঞ্জ এবং জ্যামাইকায় মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হয়।বুধবার কিউবার রাজধানী হাভানা থেকে হারিকেনটি ৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। তখন এটির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। হারিকেনটি ২২ কিলোমিটার গতিতে উত্তরপশ্চিমাঞ্চলের দিকে সরছিল।

এই হারিকেনটি কিউবার জন্য একটি দুঃসংবাদ। কারণ মাত্র দুই সপ্তাহ আগেই দেশটিতে আঘাত হেনেছিল শক্তিশালী আরেকটি হারিকেন। সেটির প্রভাবে কিউবায় ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট চলছিল। এছাড়া প্রাণ হারিয়েছিলেন ছয় বাসিন্দা।বুধবার সারাদিন হারিকেনের প্রস্তুতি নেয় কিউবা। জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার শঙ্কায় সমুদ্রপাড় থেকে বিভিন্ন অবকাঠামো সরিয়ে নেওয়া হয়।এছাড়া রাজধানী হাভানা এবং ভারাদেরোতে অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়। বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। পূর্ব সতর্কতার অংশ হিসেবে দ্বীপ রাষ্ট্রটির পশ্চিমাঞ্চল থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

সূত্র: এপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা