ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৩ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০১:১৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০১:১৯:৩৪ অপরাহ্ন
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৩ দিনের রিমান্ডে
জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার সামনে পুলিশি গুলিতে গুরুতর আহত হন মঞ্জুরুল আলম জিসান (১৯)। তার হাঁটুতে গুলি লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার এক মাস পর, ১৯ সেপ্টেম্বর তার বাবা মো. তাজ উদ্দিন যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ওসি আবুল হাসানকে ৮ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।

অন্যদিকে, চলমান রাজনৈতিক সহিংসতা সংক্রান্ত একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, অভিনেত্রী শমী কায়সার এবং সাবেক দুই আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে।

বুধবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। এর আগে তারা একাধিক মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু