ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

প্রবাসীদের ভোটের জন্য ৩ পদ্ধতি বাছাই করা হয়েছে: ইসি সানাউল্লাহ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০১:২৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০১:২৯:৫৫ অপরাহ্ন
প্রবাসীদের ভোটের জন্য ৩ পদ্ধতি বাছাই করা হয়েছে: ইসি সানাউল্লাহ
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকরে একটি পদ্ধতি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, এই লক্ষ্যে নির্বাচন কমিশন তিনটি পদ্ধতিকে বেছে নিয়েছে— পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, “প্রবাসীরা যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই তাদের ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। একটি নির্দিষ্ট পদ্ধতিতে প্রবাসীদের ভোট নেয়া সম্ভব নয়, তাই মিশ্র পদ্ধতি গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, তিনটি পদ্ধতি নিয়ে ‘মব টেস্টিং’ করা হবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। দেশের ভিন্ন ভিন্ন প্রবাসী আবাসিক পরিবেশ বিবেচনায় রেখে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, “প্রবাসীদের ভোট পদ্ধতি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দিক বিশ্লেষণের জন্য একটি অ্যাডভাইজারি পরিষদ গঠন করা হবে। তাদের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রবাসীদের ভোটের আওতায় আনাই ২০২৫ সালের মধ্যে নির্বাচন কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী