ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

দুনিয়া বদলাতে চাইলে ব্যবসাই সবচেয়ে শক্তিশালী কাঠামো: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০১:৪৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০২:০০:১৬ অপরাহ্ন
দুনিয়া বদলাতে চাইলে ব্যবসাই সবচেয়ে শক্তিশালী কাঠামো: প্রধান উপদেষ্টা
ব্যবসাই দুনিয়া বদলানোর সবচেয়ে শক্তিশালী কাঠামো—এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সবাই মিলে উপার্জনের মাধ্যমে মানুষের ভাগ্য বদল করাটা স্বর্গীয় অনুভূতি।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “১৯৭৪ থেকে ২০২৫—এটা বাংলাদেশের জন্য এক অভূতপূর্ব যাত্রা। স্বল্প সময়েই অনেক পথ পেরিয়েছে দেশটি।” তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “তারা সরকারের অপেক্ষায় না থেকে নিজেরাই পৃথিবী বদলে দেবে। এখন থেকেই নতুন বিশ্ব গড়তে উদ্যোগ নিতে হবে।”

ব্যবসাকে বিশ্বব্যাপী সামাজিক পরিবর্তনের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে বিনিয়োগ মানেই শুধু দেশের উন্নয়ন নয়, বরং তা বিশ্বব্যাপী সামাজিক ব্যবসায় অংশগ্রহণ।”

তিনি আরও বলেন, “দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির জন্য একটি শক্তিশালী ফ্রেমওয়ার্ক গড়তে হবে, যা সামাজিক ব্যবসার মাধ্যমেই সম্ভব। বাংলাদেশ এই ক্ষেত্রের আদর্শ স্থান।”

আধুনিক সভ্যতার পরিবেশগত ঝুঁকির কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, “বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী। কার্বন নিঃসরণ বাদ দিয়ে একটি নতুন ও টেকসই সভ্যতা গড়তে হবে।”

সম্মেলনের উদ্বোধনী দিনে বিনিয়োগে অবদান রাখার জন্য চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

ইনোভেশন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ফ্যাব্রিক লাগবে লিমিটেড, ইএসজি ক্যাটাগরিতে ওয়ালটন, ফরেন ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে বিকাশ, এবং লোকাল ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। এ সময় দক্ষিণ কোরিয়ার ইয়ানওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা

উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা