ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০২:১৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০২:১৮:৫১ অপরাহ্ন
বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান
ঘরের মাঠে টানা ২২ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড শেষ হলো বায়ার্ন মিউনিখের। হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে জার্মান জায়ান্টদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে ইন্টার মিলান।

আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল চড়ানো। হ্যারি কেইন ও ওলিসে'র নেতৃত্বে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বায়ার্ন। ম্যাচের ২৬ মিনিটে সোনালী সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন কেইন।

অন্যদিকে, রক্ষণভাগ গোছানোর পর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ইন্টার। প্রথমার্ধের ৩৮ মিনিটে লাউতারো মার্টিনেজের নিখুঁত শটে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টার মিলান।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ম্যাচের ৮৫ মিনিটে লামাইরের ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করেন টমাস মুলার, ফিরিয়ে আনেন সমতা। মুহূর্তেই গর্জে ওঠে গ্যালারি, ড্রতেই হয়তো শেষ হবে ম্যাচ—ধারণা করেছিলেন অনেকেই।

তবে ৮৮ মিনিটে নাটকীয় মোড় নেয় খেলা। একটি নিখুঁত কাউন্টার অ্যাটাক থেকে দাভিদে গোল করে বায়ার্নের জালে শেষ পেরেক ঠুকে দেন। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় আলিয়াঞ্জ অ্যারেনা, উল্লাসে ফেটে পড়ে ইন্টার শিবির।

এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেলো ইন্টার মিলান। অন্যদিকে, বায়ার্ন মিউনিখের জন্য এটি ঘরের মাঠে এক দুঃসহ বাস্তবতা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা