ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

আবু সাঈদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ, হুকুমদাতা শেখ হাসিনা: প্রসিকিউশন

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৩:০৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৩:০৩:০২ অপরাহ্ন
আবু সাঈদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ, হুকুমদাতা শেখ হাসিনা: প্রসিকিউশন
জুলাই আন্দোলনের সময় রংপুরে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল। এই হত্যাকাণ্ডের মূল হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন দাবি করেছে প্রসিকিউশন টিম।

আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালকে এ তথ্য জানানো হয়। এ সময় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আরও দুই মাস সময় দিয়েছে।

২০০৭ সালের জুলাই আন্দোলনে প্রথম প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। পুলিশের মারমুখী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি মারণাস্ত্রের সামনে দু'হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন, যা আন্দোলনে স্ফুলিঙ্গের মত আগুন ধরিয়ে দেয়। এ হত্যাকাণ্ডের পর ছাত্র-জনতার ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় গুলি চালানো দুই পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ রায়সহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও প্রসিকিউশন আরও দুই মাস সময় চেয়েছে।

এদিকে, জুলাই-আগস্টে চালানো গণহত্যা এবং বিগত ১৬ বছরে গুম-খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ২৩টি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, জানানো হয়েছে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে