ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

অল্প বয়সেই ডিভোর্স, ছোটবেলার বন্ধুকে ফের বিয়ে করছেন মধুমিতা

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০৯:০৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০৯:০৮:১২ পূর্বাহ্ন
অল্প বয়সেই ডিভোর্স, ছোটবেলার বন্ধুকে ফের বিয়ে করছেন মধুমিতা
প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’ করতে গিয়েই অভিনেতা সৌরভ চক্রবর্তীর প্রেমে পড়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। তবে সেই সম্পর্ক খুব একটা সুখের হয়নি। বছরখানেকের ব্যবধানে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এরপর নতুন সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা। ডিভোর্সের পর এই প্রথম নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন তিনি। আর শুধু পরিচয়ই করালেন না, সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করলেন, বিয়ে করার কথাও ভাবছেন ২০২৫ সাল নাগাদ। দুর্গা পুজার মাঝেই জীবনে আসা ভালোবাসার সঙ্গে পরিচয় করান অভিনেত্রী। মধুমিতা প্রেমে পড়েছেন দেবমাল্য চক্রবর্তীর। অভিনেত্রী আনন্দবাজারকে জানালেন, তারা ছোটবেলার বন্ধু। মাঝে অনেকটা সময় যোগাযোগও ছিল না দুজনের। এরপর হঠাৎই যোগাযোগ। দেখা হওয়ার পর আটকে গেছেন একে-অপরের মায়াতে, ভালোবাসার বাঁধনে। 

যদিও প্রেমিকের নাম প্রকাশ্যে আনলেও তিনি কী করেন বা কোথায় থাকেন তা নিয়ে রহস্য রেখেছেন মধুমিতা। জানিয়েছেন, দেবমাল্য যেহেতু ইন্ডাস্ট্রির কেউ নয়, তাই এভাবে চর্চায় আসতে চান না। একটু আড়াল রাখতেই এই সিদ্ধান্ত। মধুমিতার প্রেমের খবরে কী বললেন তার প্রাক্তন স্বামীমাত্র ১৮ বছর বয়সে মধুমিতা বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তীকে। ২০১৫ সালে ‘বোঝে না সে বোঝে না’ চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সারেন তিনি। এরপর ২০১৯ সালে তাদের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসে।যদিও সম্পর্ক ভাঙার পরেও একে-অপরকে নিয়ে কোনো কটু মন্তব্য করেননি এই জুটি। তবে অল্প বয়সেই বিয়ে করা নিয়ে আক্ষেপ শোনা গিয়েছিল মধুমিতার কণ্ঠে। অভিনেত্রী বলেন, ‘খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলার একটা আফসোস তো রয়েছেই। যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে ক্যারিয়ারে আরও বেশি করে ফোকাস করতে পারতাম।’

দেবমাল্যর সঙ্গে প্রেম নতুন শুরু হলেও, ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এখন থেকেই। স্পষ্ট করলেন, ‘আমরা পরবর্তী অধ্যায়ের জন্য তৈরি হচ্ছি’। জানালেন পরের বছর, অর্থাৎ ২০২৫ সালেই হয়তো সুখবরটা ভাগ করে নেবেন। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ