ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

'প্রস্তুতি ভালো ছিলো' কিন্তু দিন আমাদের ছিলোনা"- শান্ত 

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৯:৪৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৯:৪৮:২৭ পূর্বাহ্ন
'প্রস্তুতি ভালো ছিলো' কিন্তু দিন আমাদের ছিলোনা"- শান্ত 
দুই দলই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। কিন্তু এক দল ধ্বংসস্তূপে সাফল্যের ফুল ফুটিয়েছে। আরেক দল ধ্বংসস্তূপে তলিয়ে গেছে। শারজাহতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান ৭১ রান তুলতে ৫ উইকেট হারায়। সেখান থেকে মোহাম্মদ নবীর বীরত্বপূর্ণ ৮৪ রানের ইনিংসে ২৩৫ রানের পুঁজি পায় আফগানিস্তান। অভিজ্ঞতার দায় মিটিয়ে নবী প্রতি আক্রমণে গিয়ে বাংলাদেশের বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন। লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ভালো জবাব দিচ্ছিল। ২ উইকেটে স্কোরবোর্ডে ১২০ রান তুলেও নেয়। শান্ত ও মিরাজ উইকেটে তখন থিতু ছিলেন। অনেক দিন পর ব্যাটে রান পাওয়া শান্ত অপেক্ষায় ছিলেন ফিফটির। ধীরস্থির মিরাজও এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু শান্ত ও মিরাজ নিজেদের মনোযোগ স্থির রাখতে না পেরে আউট হন বাজে শটে। ১২০ থেকে ১৪৩ রানে যেতে বাংলাদেশ হারায় ৮ উইকেট। ২৩ রান তুলতেই অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ হেরে যায় ৯২ রানের বড় ব্যবধানে।  একটু ধীর গতির উইকেটে বোলাররা রাজত্ব করেছে। দিন শেষে শেষ হাসিটা হেসেছে আফগানিস্তান। তাদের বৈচিত্র্যপূর্ণ স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফার ২৬ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং নাড়িয়ে দিয়েছেন। রশিদ খান তো ছিলেনই। পেয়েছেন ২ উইকেট। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘আমরা শুরুর ১৫-২০ ওভার ভালো ব্যাটিং করেছি। কিন্তু মধ্য ওভারগুলোতে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। নবী দারুণ ব্যাটিং করেছে। আমরা তার বিরুদ্ধে অ্যাটাক করতে পারিনি। উইকেট বোলারদের জন্য সহায়ক ছিল। ওদের শাহীদি ও নবী ভালো ব্যাটিং করে ম্যাচটাকে পক্ষে নিয়ে গেছে। ব্যাটিংয়ে আমার উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। আমার আরো উইকেটে টিকে থাকার দরকার ছিল।’ গজনফারকে নিয়ে শান্ত বলেছেন, ‘আফগানিস্তান সব সময়ই বৈচিত্র্যপূর্ণ স্পিনার পেয়ে থাকে। গজনফারও সেভাবে তৈরি হয়ে এসেছে। বেশ ভালো বোলিং করেছে। আমাদের প্রস্তুতি ভালো ছিল। কিন্তু দিনটা আমাদের ছিল না। আশা করছি আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াব।’ তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। শনিবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডে। সিরিজটা বাঁচাতে পারবে তো বাংলাদেশ?

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা