ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৪:০৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৪:০৭:৫৯ অপরাহ্ন
ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে এবং ব্যাংকের টাকা লোপাট করে কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না। তিনি বলেন, "ব্যাংকগুলোতে কেউ লুটপাটের রাজত্ব কায়েম করতে পারবে না," এবং তিনি নিশ্চিত করেছেন যে ব্যাংকিং খাতের সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আজ (৯ এপ্রিল) রাজধানীর বিআইবিএম কার্যালয়ে অনুষ্ঠিত ১০ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি এসব কথা বলেন। গভর্নর আরও জানান, ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য সুশাসন প্রতিষ্ঠা ও অনিয়ম রোধে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরই বাংলাদেশ ব্যাংক একটি টাস্কফোর্স গঠন করে এবং ব্যাংকিং খাতে সংস্কারের জন্য নতুন আইন প্রবর্তনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

ড. আহসান এইচ মনসুর বলেন, "ফলস্বরূপ কিছু ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তবে কিছু ব্যাংক এখনও কোমর ভেঙে আছে।" তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকগুলোর মধ্যে কিছু ব্যাংকের অবস্থা খারাপ হলেও সব ব্যাংক একে অপরের মতো নয়।

গভর্নর বলেন, "ব্যাংকের টাকা লোপাট করে আর কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না এবং ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে।" তিনি গ্রাহকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের তৎপরতার কথা উল্লেখ করে বলেন, "ব্যাংকের বোর্ডে হস্তক্ষেপ করা হবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরেকটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে।"

এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, "ব্যাংকের প্রকৃত মালিক গ্রাহকরাই। তাদের আস্থার দিকে গুরুত্ব দিতে হবে, না হলে ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে না।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী