ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে অনলাইনেই

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৪:৩৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৪:৩৪:৩২ অপরাহ্ন
বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে অনলাইনেই
সরকার সম্প্রতি ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’-এ সংশোধন করেছে। এর ফলে এখন থেকে বিয়ে এবং তালাক নিবন্ধন ম্যানুয়ালি ছাড়াও অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি এই সংশোধনী নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, সরকার মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর অধিকতর সংশোধন করেছে এবং এর মাধ্যমে অনলাইন নিবন্ধন প্রক্রিয়াকে আরো সহজ ও কার্যকর করা হবে।

অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে অথবা সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে। এছাড়া, নিকাহ্ ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি অথবা অনলাইনে সম্পাদন করার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে, অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফরম ‘ঘ’ তে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন, তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে অথবা সরাসরি স্বাক্ষর করবেন। পাশাপাশি, নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে তাদের টিপসই নেওয়া হবে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি এবং অনলাইনে সম্পাদন করার ক্ষেত্রে আইনি জটিলতা কেটেছে এবং এই প্রক্রিয়া সহজতর করার জন্য সফটওয়্যার তৈরির কাজ চলমান রয়েছে। এর পরেই অনলাইন পদ্ধতিটি চালু করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা

উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা