ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতের সুপ্রিম কোর্টে ওয়াক্ফ মামলার শুনানি আগামী সপ্তাহে

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৫:১৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৫:১৫:২৭ অপরাহ্ন
ভারতের সুপ্রিম কোর্টে ওয়াক্ফ মামলার শুনানি আগামী সপ্তাহে
ওয়াক্ফ আইন চ্যালেঞ্জ করে করা মামলার শুনানি আগামী ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টে শুরু হতে পারে। গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে এক ক্যাভিয়েট দাখিল করেছে, যাতে সরকারের পক্ষ থেকে মামলার রায়ের আগে তাদের বক্তব্য শোনার অনুরোধ করা হয়েছে।

এ পর্যন্ত অন্তত ১৫টি মামলা সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড, জামায়াতে উলেমা ই হিন্দ এবং অ্যাসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)-এর মতো সংগঠনগুলোর মামলা। মামলাকারীরা দ্রুত শুনানি করার আবেদন জানিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, মামলাগুলো যথাযথভাবে লিপিবদ্ধ করা হবে এবং ১৬ এপ্রিল থেকে শুনানি হবে।

ওয়াক্ফ বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এটি আইনে রূপান্তরিত করেন এবং কেন্দ্রীয় সরকার এটি কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে। নতুন আইনটি সারা দেশে কার্যকর হয়ে গেছে।

এই আইনটির বিরোধিতা করে দেশের বিভিন্ন রাজ্যে অশান্তি দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ব্যাপক সহিংসতা ঘটে, যেখানে পুলিশকে আক্রমণ করা হয় এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। মণিপুরে এবং উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে, এবং মুসলিম বিক্ষোভকারীদের মুচলেকা নেওয়ার ব্যবস্থা শুরু করেছে পুলিশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক অনুষ্ঠানে বলেন, নতুন ওয়াক্ফ আইনটি সামাজিক ন্যায়বিচারের জন্য একটি বড় পদক্ষেপ। তিনি দাবি করেন, এই আইনে গরিব মুসলমান, নারী এবং শিশুদের অধিকার সুরক্ষিত হবে। বিরোধীদের তোষণের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, এই আইন মুসলমান সমাজের সবার অধিকার সুরক্ষিত করবে এবং মৌলবাদীদের তোষণ করার জায়গা তৈরি করবে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা