ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ম্যাক্সওয়েলের জরিমানা, পেলেন ডিমেরিট পয়েন্ট

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৫:৫৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৫:৫৩:১০ অপরাহ্ন
ম্যাক্সওয়েলের জরিমানা, পেলেন ডিমেরিট পয়েন্ট
আইপিএলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। একইসঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচ চলাকালীন কোনো স্থাপনায় বা জিনিসপত্রে আঘাত করে আইপিএলের আচরণবিধির ধারা ২.২-এর আওতায় লেভেল ১ অপরাধ করেন ম্যাক্সওয়েল। ম্যাচ শেষে তিনি নিজের দোষ স্বীকার করেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তিও মেনে নেন।

এবারের আইপিএলে এমনিতেই ভালো যাচ্ছে না এই পাঞ্জাব কিংস অলরাউন্ডারের। ব্যাট হাতে তিন ইনিংসে কেবল একবার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। যদিও বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট, তবে সামগ্রিক পারফরম্যান্স প্রত্যাশিত জায়গায় নেই। এর মধ্যেই আচরণজনিত কারণে শাস্তি তার জন্য আরেকটি হতাশার খবর হয়ে এল।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম