ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

এবছর ৩৬ টাকায় ধান, ৪৯ টাকা চাল কিনবে সরকার

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৫:৫৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৫:৫৫:৫১ অপরাহ্ন
এবছর ৩৬ টাকায় ধান, ৪৯ টাকা চাল কিনবে সরকার
চলতি বছর বোরো মৌসুমে প্রতি কেজিতে ৪ টাকা বাড়িয়ে ধান ও চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। এ বছর মোট সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করা হবে, যার মধ্যে সাড়ে ৩ লাখ টন ধান এবং ১৪ লাখ টন সেদ্ধ চাল রয়েছে। পাশাপাশি গমও ৩৬ টাকা কেজি দরে কেনা হবে, যদিও এর জন্য আলাদা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি।

বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) সভা শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গত বছরের সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে, এবারও সে লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, চলতি বোরো মৌসুমে আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩৬ টাকা কেজি দরে ধান, ৪৯ টাকা দরে সেদ্ধ চাল এবং ৩৬ টাকা দরে গম কেনা হবে। কৃষি মন্ত্রণালয়ের দেওয়া উৎপাদন খরচের সঙ্গে লাভ যোগ করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান উৎপাদন হবে। তিনি বলেন, হাওরে ইতোমধ্যেই ধান কাটা শুরু হয়েছে, পয়লা বৈশাখ থেকে পুরোদমে শুরু হবে। আগামীকাল তিনি সুনামগঞ্জের ধান কাটার উৎসবে অংশ নেবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী