ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

এস আলমের ৯০ বিঘা জমি ক্রোক, সহযোগীদের ১৩৭৪ কোটি ফ্রিজ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৬:০৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৬:০৩:৪৯ অপরাহ্ন
এস আলমের ৯০ বিঘা জমি ক্রোক, সহযোগীদের ১৩৭৪ কোটি ফ্রিজ
আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিপুল পরিমাণ সম্পদ ও ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

আদেশ অনুযায়ী, মোহাম্মদ সাইফুল আলম ও তার সংশ্লিষ্টদের নামে থাকা ৩২ কোটি ১০ লাখ টাকা মূল্যমানের ৯০ বিঘা জমি ক্রোক করা হয়েছে। এসব জমি চট্টগ্রামের কর্ণফুলী, ডবলমুরিং, কোতোয়ালি, পটিয়া, বাকলিয়া, বায়েজিদ, সীতাকুণ্ড, শ্রীপুর ও হাটহাজারী থানায় এবং গাজীপুর সদর থানায় অবস্থিত।

একইসঙ্গে, তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি সাদ্দাম হোসেন, মর্জিনা বেগম, আলমাছ আলী, বেদারুল ইসলাম ও দুটি প্রতিষ্ঠান—টপটেন ট্রেডিং হাউজ এবং গোল্ড স্টার ট্রেডিং হাউজের নামে থাকা ৬৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে জমা রয়েছে ১ হাজার ৩৭৪ কোটি ৬১ লাখ টাকা।

দুদকের আবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে ভুয়া নাম ব্যবহার করে অনিয়মতান্ত্রিকভাবে ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেন। পরে এই অর্থ দিয়ে দেশে ও বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলেন। এমনকি তারা এসব সম্পদ হস্তান্তরের চেষ্টাও করছিলেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব স্থাবর ও অস্থাবর সম্পদ রক্ষা করতে জরুরি ভিত্তিতে ক্রোক ও ফ্রিজের প্রয়োজনীয়তা রয়েছে।

দুদক আরও জানিয়েছে, এস আলম গ্রুপভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা তাদের আত্মীয়-স্বজনের নামে বেনামে বিনিয়োগ ও ভুয়া ঋণের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালার আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

এই মামলার অনুসন্ধান এখনো চলমান রয়েছে এবং সম্পদ জব্দ ও হিসাব ফ্রিজের মাধ্যমে তা রক্ষা করা জরুরি হয়ে পড়েছে বলে মত দিয়েছে দুদক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের