ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পিএসজি ভক্তদের খোঁচা দিয়ে প্যারিসের বিমানে মার্টিনেজ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৭:৪৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৭:৪৪:৩৩ অপরাহ্ন
পিএসজি ভক্তদের খোঁচা দিয়ে প্যারিসের বিমানে মার্টিনেজ
কাতার বিশ্বকাপের পর থেকে ফ্রান্সের ফুটবলপ্রেমীদের চোখে একরকম শত্রুতে পরিণত হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে হারানোর পর আর্জেন্টাইন শিবিরের উল্লাস যেন ছুঁয়ে গিয়েছিল বিদ্রুপের সীমা। সেই উৎসবের অন্যতম রূপকার ছিলেন মার্টিনেজ নিজেই—এমবাপ্পের পুতুল কোলে নেওয়া থেকে শুরু করে নানা রকম কটাক্ষ, কিছুই বাদ দেননি তিনি।

তা বলে কি আর্জেন্টিনার গোলরক্ষক থেমে যাবেন? মোটেও না।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মুখোমুখি হতে যাচ্ছে মার্টিনেজের ক্লাব অ্যাস্টন ভিলা। ম্যাচটি প্যারিসের বিখ্যাত পার্ক দেস প্রিন্সেসে। সেই ম্যাচ খেলতে যাওয়ার সময়ই আলোচনায় ফেরেন মার্টিনেজ। বিমান ধরার আগে পোস্ট করা ছবিতে দেখা যায়, তার মাথায় রয়েছে সেই বিশেষ ক্যাপ—যেটি কাতার বিশ্বকাপ জয়ের পর পরেছিল আর্জেন্টিনা দল। ক্যাপটির সামনে রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো এবং ভেতরে খোদাই করা তিনটি বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি।

এই ক্যাপ যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরেছেন, তা বুঝে নিতে সময় লাগেনি কারও। পিএসজি ভক্তদের খোঁচা দিতে এইটুকুই যথেষ্ট।

তবে খোঁচা দিতে গিয়ে বিপদেও পড়তে পারেন মার্টিনেজ। কারণ, প্যারিসের দর্শকদের মাঠে দুয়ো দেওয়া, বোতল ছোড়া বা অশোভন আচরণের রেকর্ড নতুন নয়। তার ওপর লুইস এনরিকের পিএসজি এখন দুর্দান্ত ফর্মে। দেম্বেলে, বারকোলাদের মতো আক্রমণভাগের খেলোয়াড়রা মার্টিনেজকে দিতে পারেন কঠিন পরীক্ষার মুখোমুখি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা