ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৭:৪৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৭:৪৭:১৮ অপরাহ্ন
কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব: প্রধান উপদেষ্টা
রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্রক্রিয়ায় একমত হয়, তবে চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। তবে দলগুলো বিস্তৃত সংস্কার চাইলেই তা পিছিয়ে আগামী বছরের জুনে গিয়ে ঠেকবে— এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, “এটি আমাদের জন্য একটি রূপান্তরমূলক সময়। এখন প্রতিষ্ঠান পুনর্গঠন ও অগ্রাধিকার পুননির্ধারণে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।”

তিনি আরও জানান, বাংলাদেশে নার্সের ঘাটতি রয়েছে। সরকার এখন সেই ঘাটতি পূরণে নার্সদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে চায়, যেন তারা দেশের পাশাপাশি বিশ্ববাজারেও উপযোগী হয়ে উঠতে পারে। এই লক্ষ্যে যুক্তরাজ্যের সঙ্গে স্বাস্থ্য খাতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভ্যাকসিন পেটেন্ট সুরক্ষা তুলে নিতে ব্রিটিশ সরকারের আরও সক্রিয় ভূমিকার প্রত্যাশা করেন।

উত্তরে ব্যারোনেস উইন্টারটন বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘমেয়াদি ও বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে। চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে আমরা সন্তুষ্ট।”

বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, টেক্সটাইল শিল্প, প্রতিরক্ষা ও বিমান চলাচলসহ কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ