ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে চায় ইন্দোনেশিয়া

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৭:৫৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৭:৫৯:০১ অপরাহ্ন
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে চায় ইন্দোনেশিয়া
দীর্ঘ দেড় বছর ধরে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত অবরুদ্ধ গাজা। প্রাণ হারিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি, আহত ও নিখোঁজ অসংখ্য। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় দেওয়ার ঘোষণা দিল ইন্দোনেশিয়া।

বুধবার (৯ এপ্রিল) মধ্যপ্রাচ্য সফরকালে এই ঘোষণা দেন বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

প্রাবোও জানান, প্রথম ধাপে গাজা থেকে এক হাজার যুদ্ধাহত ও ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিকে আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া। তিনি বলেন, “আমরা আহত, মানসিকভাবে বিপর্যস্ত এবং এতিম ফিলিস্তিনিদের আশ্রয় দিতে চাই। তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠলে ও গাজার পরিস্থিতি নিরাপদ হলে ফেরত যেতে পারবে।”

তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীকে দ্রুত ফিলিস্তিনি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কীভাবে এসব ফিলিস্তিনিকে ইন্দোনেশিয়ায় সরিয়ে নেওয়া যায়, তা নির্ধারণ করা যায়।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই মানবিক সহায়তা দিয়ে পাশে রয়েছে ইন্দোনেশিয়া। সেই ধারাবাহিকতায় এবার সরাসরি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিল দেশটি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হয়। এরপর থেকেই গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ৫০ হাজার মানুষ, আহত হয়েছে কয়েক লাখ। গাজার অবকাঠামোও প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে অবস্থান জানিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, “আমরা চাই ফিলিস্তিন-ইসরায়েল সংকটের শান্তিপূর্ণ সমাধান হোক, তবে বাস্তবতা হলো—এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়। তবুও আমরা আমাদের ভূমিকা আরও বাড়াতে প্রস্তুত।”

 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার