ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গর্ভ প্রতিস্থাপনের পর ‘মিরাকল’ কন্যার মা হলেন ব্রিটিশ নারী

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১০:৫২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১০:৫২:৪৫ পূর্বাহ্ন
গর্ভ প্রতিস্থাপনের পর ‘মিরাকল’ কন্যার মা হলেন ব্রিটিশ নারী

গর্ভ প্রতিস্থাপনের পর ‘মিরাকল’ কন্যা শিশুর মা হলেন এক ব্রিটিশ নারী। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বদান্যতায়, আর ভালোবাসার অনন্য নজির হিসেবে গর্ভ তিনি পেয়েছেন নিজেরই বোনের কাছ থেকে।'মা'। এক অক্ষরের ছোট্ট শব্দেই লুকোনো গোটা এক জীবনের সকল ভালোবাসা, অকৃত্রিম দরদ, স্নেহ, মায়া, মমতা। দীর্ঘ আর কঠিন পথ পার করে তবে মধুর এ ডাক শোনার সৌভাগ্য হয় নারীদের।

 

 

বোনের কাছ থেকে নেয়া গর্ভ প্রতিস্থাপনের পর মা হলেন এক ব্রিটিশ নারী। যুক্তরাজ্যে গর্ভ প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান জন্মদানের ঘটনা এটাই প্রথম। লন্ডনের বাসিন্দা ৩৬ বছর বয়সী গ্রেস ডেভিডসন জন্মেছিলেন অপুষ্ট জরায়ুর ত্রুটি নিয়ে, যদিও তার ডিম্বাশয় ছিল স্বাভাবিক। প্রতি পাঁচ হাজার নারীর একজন বিরল এ ত্রুটি নিয়ে জন্ম নেন, চিকিৎসাবিজ্ঞানে যার নাম মেয়ার-রকিটান্সকি-কুস্টার-হওসার সিন্ড্রোম বা সংক্ষেপে এম.আর.কে.এইচ।

 

 

 

গর্ভ প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান জন্ম দেয়া নারী গ্রেস ডেভিডসন বলেন, ‘সবসময় মনে হতো জীবন অসম্পূর্ণ আমার। হতাশ ছিলাম। খুব একটা আনন্দময় জীবন ছিল না। সবসময় দুঃখের ছায়া ঘিরে থাকতো আমাকে। সে ছায়া সরে গেছে। বাচ্চাটা আসার পর যতোটা সুখী আমি, তার তুলনা হয় না।’শুরুতে গ্রেসের মা নিজের জরায়ু মেয়েকে দেবেন বলে কথা হলেও গ্রেসের দেহের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে পরে এগিয়ে আসেন বোন। গ্রেসকে নিজের গর্ভ দিয়েছেন যে বোন, ১০ ও ছয় বছর বয়সী দুই কন্যা সন্তানের মা তিনি।আর কোনো সন্তান নেবেন না বলে মা হওয়ার সুখ থেকে বঞ্চিত বোনের সাহায্যে হাত বাড়ান। বর্তমানে পাঁচ সপ্তাহ বয়সী 'মিরাকল' কন্যা শিশুটির নাম 'এমি ইসাবেল' রাখা হয়েছে গর্ভদাতার নামেই।গর্ভদাতা ও গ্রেস ডেভিডসনের বোন এমি পার্ডি বলেন, ‘আমার পরিবার পূর্ণ হয়েছিল। তাই বোনের জন্য কিছু করতে পারবো কি না, সে প্রশ্ন পর্যন্তই যাইনি। বোনের জন্য এটা করতেই হতো।’

 

 

 

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ১৭ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারে এমির গর্ভ গ্রেসের দেহে প্রতিস্থাপনে সফল হন ৩০ জনের বেশি চিকিৎসকের একটি দল। এর দুই বছর পর গেলো ফেব্রুয়ারিতে পৃথিবীর আলো দেখে সন্তান। শিশুটি সুস্থভাবে জন্ম নেয়ায় প্রতিস্থাপিত গর্ভের মাধ্যমে এবার আরও এক সন্তান নেয়ার পরিকল্পনা গ্রেস-এমি দম্পতির।প্রতিস্থাপিত গর্ভে জন্ম নেয়া এমির বাবা অ্যাঙ্গাস বলেন, ‘জীবনের প্রতিটি দিন মেয়ের দিকে তাকাবো আর তাকে পৃথিবীতে আনতে সবচেয়ে বেশি সাহায্য করেছেন যিনি, তাকে স্মরণ করবো। এমিকে ছাড়া আমাদের পরিবার পূর্ণ হতো না।’

 

 

গ্রেস-এমি'র অস্ত্রোপচার করা বিশেষজ্ঞ শল্য চিকিৎসকরা জানিয়েছেন, গ্রেসের পরে আরও তিনটি গর্ভ প্রতিস্থাপন করেছেন তারা; তিনটি গর্ভই নেয়া হয় মৃত নারীর শরীর থেকে।ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে মোট ১৫টি গর্ভ প্রতিস্থাপন অস্ত্রোপচারের পরিকল্পনা আছে তাদের। প্রায় ৩০ হাজার পাউন্ড খরচে এ প্রক্রিয়ায় আগ্রহ জানিয়েছেন আরও হাজারও নারী। উম্ব ট্রান্সপ্লান্ট ইউকে'র অর্থ সহায়তায় হয় এসব অস্ত্রোপচার।গর্ভ প্রতিস্থাপক দলের প্রধান ইসাবেল কুইরোগা বলেন, ‘এটা জীবন বাঁচানোর মতো মহান কোনো ঘটনা নয়। কিন্তু জীবনকে বদলে দেয়া, জীবন সমৃদ্ধ করা এবং নতুন জীবন তৈরির একটি প্রক্রিয়া। এমন অভিজ্ঞতার কোনো তুলনা নেই।’




সারা বিশ্বে এ পর্যন্ত প্রায় দেড়শ' নারীর দেহে গর্ভ প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, ভারতসহ ১২টির বেশি দেশে গর্ভ প্রতিস্থাপনের পর সন্তান জন্ম দিয়েছেন কমপক্ষে ৫০ নারী। বিশ্বের প্রথম সফল গর্ভ প্রতিস্থাপন হয় সুইডেনে ২০১৪ সালে, এক বছর পরই সুস্থ সন্তান জন্ম দেন সেই নারীও।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা