ঢাকা , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ , ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট ভালোবাসার সপ্তাহ, জেনে নিন কোনদিন কী পালন করা হয়

‘সমস্যার সমাধান বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে থাকে’-তামান্না

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১১:০৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১১:০৫:৩৩ পূর্বাহ্ন
‘সমস্যার সমাধান বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে থাকে’-তামান্না
সম্প্রতি মুম্বাইয়ে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া তার আসন্ন তেলেগু ছবি ‘ওডেলা ২’ - এর ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে পাপারাজ্জিদের সম্মুখে কথা বলতে গিয়ে শুধু সিনেমা প্রসঙ্গে নয়, নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও মুখ খোলেন তামান্না। অভিনেত্রী জানান নিজের জীবনের কঠিন সময়ের কথা।বিজয়ের নাম না নিয়ে তামান্না বলেন, ‘আমার মনে হয় যখন জীবনে কোনও সমস্যার সম্মুখীন আপনি হবেন, যখন আপনার মনে হবে আপনি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন বাইরে আনন্দ খুঁজতে যাবেন না।’



তার কথায়, ‘আপনার সমস্যার সমাধান বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে থাকে। আপনি যদি কঠিন সময় নিজের সঙ্গে কথা বলেন, নিজের দিকে তাকান তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি।’ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তামান্নাকে বিভিন্ন প্রশ্ন করা হয়, যাতে তিনি একবার হলেও বিজয়ের নাম নেন। এক সাংবাদিক যখন শব্দের ছলে তাকে প্রশ্ন করেন যে তিনি যদি কখনও কারও ওপর তন্ত্র মন্ত্র করতে চান, তাহলে তিনি কার ওপর করে বিজয় হাসিল করবেন? সাংবাদিকের প্রশ্নে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তামান্না এমন একটি কথা বলেন, যা গোটা পরিবেশকে অন্যরকম করে দেয়।



তামান্না বলেন, ‘সত্যি যদি কারও তন্ত্র মন্ত্র করতে হয় তাহলে আমি আগে আপনার ওপর করব। আর শুধু আপনি কেন, আপনাদের সবার ওপর তন্ত্র মন্ত্র করব যাতে আপনারা আমার মুঠোর মধ্যে থাকেন। তাহলে করি? আপনাদের ওপর কিন্তু তন্ত্র মন্ত্র করলে বেশ হবে, আমি যা বলব আপনারা তখন তাই শুনবেন।’


প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরে তামান্না এবং বিজয়ের বিচ্ছেদের গুজব ওঠে সব মহলে। জানা যায়, তামান্না বিয়ের জন্য জোর করতেন বিজয়ের ওপর, অন্যদিকে বিজয় বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। খুব স্বাভাবিকভাবেই এই মতভেদের কারণে দুজনের পথ আলাদা হয়ে যায়। তবে দুজনে একসঙ্গে না থাকলেও একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেছেন তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার

ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার