ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকতে পারে না : যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১১:২২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১১:২২:৩৫ পূর্বাহ্ন
পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকতে পারে না : যুক্তরাষ্ট্র
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকতে পারে না বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মন্তব্য করেছেন।তিনি বলেছেন, পানামা খাল চীন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না, কারণ চীন সামরিক সুবিধা এবং “অন্যায়” অর্থনৈতিক লাভের জন্য এই অঞ্চলে বিনিয়োগ এবং কার্যক্রম পরিচালনা করছে।বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।



পানামা সিটিতে মধ্য আমেরিকান নিরাপত্তা সম্মেলনে হেগসেথ বলেন, “প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে— পানামা খাল এবং খাল এলাকা চীন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না এবং হবেও না।”তিনি বলেন, আমেরিকা চীনের সাথে যুদ্ধ চায় না। তিনি আরও বলেন: “চীনের সাথে যুদ্ধ অবশ্যই অনিবার্য নয়। আমরা কোনওভাবেই এটি চাই না। কিন্তু একইসাথে, এই গোলার্ধে চীনের হুমকিকে দৃঢ়ভাবে এবং জোরালোভাবে প্রতিহত করে আমাদের যুদ্ধ প্রতিরোধ করতে হবে।”তিনি বলেন, পানামা খালটি সুরক্ষিত করার জন্য আমেরিকা পানামার অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।



এর আগে হেগসেথ গত মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্র “চীনের প্রভাব থেকে পানামা খাল ফিরিয়ে নেবে”। সেদিন তিনি সাংবাদিকদের বলেন, “চীন এই খালটি তৈরি করেনি। চীন এই খালটি পরিচালনা করে না এবং চীন এই খালটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না।”এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি লঙ্ঘন করেছে পানামা। একইসঙ্গে সেসময় তিনি ঘোষণা করেন, ওয়াশিংটন গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক জলপথের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেবে।



ট্রাম্পের মন্তব্যের কিছুক্ষণ পরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা সফরে যান প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনোর সাথে দেখা করতে। আর এরপরই পানামা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে যায়।দেশটির এই পদক্ষেপের সমালোচনা করেছিল বেইজিং।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল