ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০১:৫৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০১:৫৯:১৯ অপরাহ্ন
তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন ‘আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এ অংশ নিতে তুরস্ক সফরে গেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এই কূটনৈতিক সম্মেলন। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মো. তৌহিদ হোসেন। মূলত এই ফোরামে যোগদানের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানায় তুর্কি সরকার। তবে তিনি যেতে না পারায় তার প্রতিনিধি হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা।

ফোরামের উদ্বোধন করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন এই সম্মেলনে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পররাষ্ট্র উপদেষ্টা ফোরামের পাশাপাশি তুরস্ক, স্লোভাকিয়া, আজারবাইজান ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ করবেন। একইসঙ্গে একটি আন্তর্জাতিক সংস্থার মহাসচিবের সঙ্গেও তার বৈঠক নির্ধারিত রয়েছে।

চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই ফোরামের এবারের মূল প্রতিপাদ্য—‘খণ্ডিত বিশ্বে কূটনীতির পুনরুদ্ধার’। সম্মেলনটি তুরস্কের রিসোর্ট শহর আন্টালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ১৪ এপ্রিল দেশে ফিরে আসবেন বলে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে