ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০২:১৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০২:১৪:২৩ অপরাহ্ন
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন
জুলাই গণহত্যা মামলার পলাতক আসামি হিসেবে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ১০ নেতার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, ইন্টারপোলের মাধ্যমে অভিযুক্তদের সন্ধান ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

অন্য আসামিরা হলেন- সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু), সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

প্রসঙ্গত, গত জুলাই মাসে সংঘটিত একাধিক সহিংসতার ঘটনায় 'জুলাই গণহত্যা' নামে একটি মামলা দায়ের হয়, যেখানে সরকারপন্থী নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।

চিফ প্রসিকিউটর জানান, তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, নির্যাতন এবং পরিকল্পিতভাবে রাজনৈতিক নিধনের অভিযোগে যথাযথ তথ্য-প্রমাণ পাওয়া গেছে। পলাতক থাকায় তাদের অবস্থান শনাক্ত ও দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের রেড নোটিশের আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এসব অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে