ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০২:৪৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০২:৪৪:১৭ অপরাহ্ন
চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অধিকাংশ দেশের ওপর আরোপিত পালটা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন। তবে চীনা পণ্যের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রেখেছেন তিনি। চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫% করার সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি ৯০ দিনের জন্য একটি শুল্ক বিরতি অনুমোদন করেছি এবং এই সময়ে পারস্পরিক শুল্ক হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে ১০% করেছি, যা এখনই কার্যকর হচ্ছে।”

তবে চীনের ক্ষেত্রে এর ব্যতিক্রম উল্লেখ করে তিনি বলেন, “চীনের বিশ্ববাজারের প্রতি অসম্মানজনক আচরণের জন্য যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিচ্ছে।”

এই সিদ্ধান্তের অংশ হিসেবে চীনের পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এই সিদ্ধান্ত নিশ্চিত করে বলেন, “যখন কেউ যুক্তরাষ্ট্রকে আঘাত করে, প্রেসিডেন্ট ট্রাম্প আরও জোরে জবাব দেন। এজন্যই চীনের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে।”

তিনি আরও জানান, “যুক্তরাষ্ট্র প্রতিটি দেশের সঙ্গে আলাদাভাবে আলোচনার মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেবে। আলোচনার সময়সীমায় শুল্ক হার সর্বজনীনভাবে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলবে। চীনের সঙ্গে মার্কিন বাণিজ্য সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে এবং অন্যান্য দেশগুলো এই ৯০ দিনের সময়সীমায় নিজেদের কূটনৈতিক তৎপরতা জোরদার করবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কিছু প্রধান বাণিজ্যিক অংশীদার—যেমন বাংলাদেশ, ভারত, ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহ—এই ঘোষণাকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা