ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০২:৪৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০২:৪৯:৪৪ অপরাহ্ন
বাংলাদেশের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির একটি প্রতিনিধি দল এই প্রস্তাবনা জমা দেয়।

৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। প্রস্তাবনা গ্রহণ করেন ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের লিখিত মতামতে বলা হয়, “রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়। সে লক্ষ্যেই আমরা ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছি।”

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, শুদ্ধাচার, জবাবদিহিতা, ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR)’ পদ্ধতিতে নির্বাচন এবং শরিয়া আইন প্রণয়নসহ মোট ৪টি প্রস্তাবনা তারা জমা দিয়েছেন।

আশরাফ আলী আকন বলেন, “দুর্নীতি ও দুঃশাসন রোধে শরিয়া আইন প্রণয়ন জরুরি। এ বিষয়ে বিএনপিও একমত বলে আমরা জানতে পেরেছি।”

প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সংগঠন ও পেশাজীবী মহলের কাছ থেকে প্রস্তাবনা গ্রহণ চলছে। এ প্রক্রিয়ায় অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক সংস্কার বিষয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরল।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী