ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইসরায়েলকে পছন্দ করেন না ৫৩ শতাংশ মার্কিনি: জরিপ

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৪:০৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৪:০৮:২১ অপরাহ্ন
ইসরায়েলকে পছন্দ করেন না ৫৩ শতাংশ মার্কিনি: জরিপ
গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দেশটি সম্পর্কে নেতিবাচক মনোভাব বেড়েছে বলে জানিয়েছে প্রভাবশালী গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।

গত মঙ্গলবার (৮ এপ্রিল) প্রকাশিত জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ মার্কিন নাগরিক বর্তমানে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। অথচ ২০২২ সালের মার্চ মাসে এই হার ছিল ৪২ শতাংশ। ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং ফিলিস্তিনে হাজার হাজার মানুষের প্রাণহানিই এই মনোভাবের পেছনে প্রধান কারণ বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট দলের ৬৯ শতাংশ সদস্য ইসরায়েলের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। ২০২২ সালের তুলনায় এটি ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, রিপাবলিকানদের মধ্যে এই হার তুলনামূলক কম হলেও ৩৭ শতাংশ নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে, ৫০ বছরের কম বয়সী রিপাবলিকানদের মধ্যে প্রায় ৫০ শতাংশ ইসরায়েলের বিরুদ্ধে মত দিয়েছেন।

ইসরায়েলকে সমর্থনকারী মার্কিনিদের মধ্যে মার্কিন ইহুদিদের ৭৩ শতাংশ এখনও দেশটির পক্ষে ইতিবাচক মনোভাব রাখছেন। তবে চমকপ্রদ তথ্য হলো, ১৯ শতাংশ মার্কিন মুসলিম জরিপে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন। এছাড়াও, শ্বেতাঙ্গ খ্রিষ্টান ধর্মপ্রচারকদের মধ্যে ৭২ শতাংশ ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এই মনোভাব পরিবর্তনের সূচনা হয়। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে ব্যাপক প্রাণহানি, মানবিক সংকট ও অবরোধের চিত্র আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে, যার প্রতিফলন পড়ছে যুক্তরাষ্ট্রের জনমতেও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা